পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আলটিমেটাম, কর্মসূচি ঘোষণা
সর্বনিম্ন ৩৫ হাজার টাকা স্কেলে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে…
এবার দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে তৃতীয় লিঙ্গের কয়েকজনের পূজার আয়োজন নিয়ে আলোচনা…
কচুয়ায় হিন্দু পরিবারের তিনজনকে কুপিয়ে আহত, প্রধান হামলাকারী আটক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে কথাকাটাকাটির জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।…
মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েসংলগ্ন বাখরেরকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার…
১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি: সাদিক কায়েম
ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও…
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন…
ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা-মেয়ের
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু…
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোবিপ্রবিতে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে…
গণবিজ্ঞপ্তি
আগামী ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ…
সাতক্ষীরায় ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট (GO4IMPact) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য সামনে রেখে গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।