ভাত চুরি নিয়ে সন্দেহ, আজমুলের ওপর একটানা ৩ ঘণ্টা চলে নির্যাতন

লনায় আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আরও দুই আসামি প্রতাপ সরকার ও তারেক হাসান রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ইব্রাহিম খলিল মুহিমের খাস কামরায় পৃথকভাবে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়।

পুলিশ জানিয়েছে, দুই আসামির দেওয়া জবানবন্দিতে ঘটনার বিষয়ে বেশ কিছু তথ্যের মিল পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার একই মামলার আরেক আসামি হাসনাত হাবিব রিফাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার হওয়া চার আসামির মধ্যে এখন পর্যন্ত তিনজনই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জবানবন্দি গ্রহণ শেষে বিচারক প্রতাপ সরকার ও তারেক হাসান রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আজমল ভবনের একটি মেসে কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটছিল। মেস ম্যানেজার মেহেদীসহ কয়েকজন শিক্ষার্থী আজমুলকে এসব ঘটনায় সন্দেহ করতে থাকেন। পরে মেহেদীর ডাকে চুয়াডাঙ্গা থেকে খুলনায় আসেন আজমুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে মেস থেকে ভাত চুরি যাওয়ার পর রাত ১১টার দিকে আজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী রবিন, রুহুল ও রিফাত মেসের ছাদে নিয়ে যান। পরে ভবনের সামনে থাকা জুস বিক্রেতা রুবেলসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *