লালমনিরহাটে ৭০০ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড ক্যাম্পেইন

লালমনিরহাটের কালীগঞ্জে সনাতনীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০০ কণ্ঠে গীতাপাঠ, ভাগবতীয় আলোচনা ও ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কীর্তন। এ উপলক্ষে আগামী ৩ অক্টোবর (শনিবার) আর্য কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বাবুপাড়া, চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট এলাকার উৎসব অঙ্গনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং রক্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্য কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সেবাকে উৎসাহিত করা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের পাশাপাশি ফ্রি মেডিকেল সেবা ও ব্লাড ক্যাম্পেইনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

ধর্মীয় আয়োজন ও মানবিক সেবামূলক এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *