মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটস এলাকায় একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শ্রী স্বামীনারায়ণ ধাম হিন্দু মন্দিরে হামলায় ভবনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।
ঘটনাটিকে সম্ভাব্য ‘হেট ক্রাইম’ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন। তবে হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষ ছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি প্রশাসন।