বারীনগরে গড়াই গাড়ির ধাক্কায় নিহত ১

চুড়ামোনকাঠি প্রতিনিধি:

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর বাজারে গড়াই গাড়ির ধাক্কায় শওকত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে বারীনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী হৈবতপুর ইউনিয়নের সমষপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বারীনগর বাজার এলাকায় চলাচলের সময় একটি গড়াই গাড়ির ধাক্কায় শওকত আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *