কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল চালকের

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ নামের (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯ টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । সে সময় আরেক ব্যক্তি আহত হন । প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন । সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । পরে জানতে পেরেছে আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *