যশোরে ছিনতাইকারীর হামলায় এক যুবক আহত হয়েছেন। এ সময় তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তি কেশবপুর উপজেলার সরসকাটি এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে জিতু। তিনি যশোর শহরের আদর্শপাড়ায় অবস্থিত অকটেলাইজ বিডিতে চাকরি করেন এবং আপনমোড় এলাকার একটি মেসে থাকেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যশোর এমএম কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, রাতে এমএম কলেজের সামনে দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তারা নিজের মোবাইল ফোন দিয়ে আঘাত করে এবং তার মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত জিতুকে রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।