দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা

বিজেন্দ্র সিংহ, দিল্লি: দিল্লিতে ভেঙে পড়ল ভেঙে পড়ল বহুতল। ওই বহুতলে ছাত্রদের মেস ছিল বলে খবর। এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৫ তলা বাড়ি। ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, দিল্লির ওই বহুতলের বেসমেন্টে কিছু কাজ হচ্ছিল। ওইসময়েই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে এই বহুতলেই ছিল ছাত্রদের মেস। জানা গিয়েছে, ওই বহুতলে ৫০ জন ছাত্র আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু এদিন রবিবার ছিল, তাই ছুটির দিনে অধিকাংশ ছাত্ররাই ওই মেসে উপস্থিত ছিলেন। ঘড়ির কাঁটায় তখন দেড়টা, আর আচমকাই তখন ভেঙে পড়ে বাড়িটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *