চিন্ময় প্রভুর দুই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন মঞ্জুর

ঢাকা: সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় নেতা শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দুটি মামলায় আজ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছে।

শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ক্রিমিনাল মিস মামলা নং ৬৭৫৫৭ ও ৬৭৫৫৯-এর শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়। দীর্ঘ প্রতীক্ষা, উদ্বেগ ও উৎকণ্ঠার পর তাঁর জামিনের সংবাদে অনুসারী, শুভাকাঙ্ক্ষী এবং ন্যায়বিচারে বিশ্বাসী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে (চন্দন কুমার ধর) জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা হয়। এ দুই মামলায় রুল মঞ্জুর করে জামিন দিয়েছেন। তবে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে এ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আরও মামলায় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *