খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনার হোটেল টাইগার গার্ডেনের পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

 

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার জানান, প্রাথমিকভাবে কক্ষের এসির ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই কক্ষে থাকা একজনের ব্যাগ আগুনে পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *