শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন।

পরে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চা শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা।

তবে মীরা হাজরার কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *