কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, টিফিনের সময় ওই ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে গেলে শিক্ষক মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তি করে ছাত্রীটি বাথরুম থেকে বেরিয়ে এসে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিষয়টি জানায়।

পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিষয়টি মীমাংসার চেষ্টা চালান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন। এ সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে।

খবর পেয়ে পুলিশ রাতেই বিদ্যালয় এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।News

মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান বলেন, মামলার পর শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে থানার হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *