চট্টগ্রামে ফোম কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক জসীম উদ্দিন বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নির্বাপণে অংশ নেয়।

তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টায় প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কাজ চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *