রংপুরের পুলিশ কমিশনার হলেন মাহবুবুর রশিদ

আলোচিত চার খুনের ঘটনার মধ্যে নতুন পুলিশ কমিশনার পেল রংপুর; ডিআইজি মাহবুবুর রশিদকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা আব্দুল মাবুদের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশে নতুন কমিশনারকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আরও কিছু রদবদলের আদেশ দিয়েছে।

এর আগে গত ১২ অগাস্ট রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করে।

এদিকে একই প্রজ্ঞাপনে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে পাঠানো হয়েছে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *