নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স সপরিবারে গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা প্রিন্সকে গ্রেপ্তারের পর তার বন্ধু ও পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টার মধ্যে হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিলেটে পাঠানো হয়। সিলেটের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বন্ধু ও পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, প্রিন্সের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয়া, আঘাত করা এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া প্রিন্স, তার বন্ধু ও পরিবারের সদস্যদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *