যশোরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত - sanatanitv

যশোরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

যশোরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শাখার উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ষষ্ঠীতলা সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে শিশুদের নৈতিক ও প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমকে সমাজের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।