যশোরে পারিবারিক কলহে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক জখম

যশোরে পারিবারিক কলহের জেরে ভগ্নিপতির দায়ের কোপে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার যশোর সদর উপজেলার নাজির শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাটের মোল্লারহাট এলাকার বাসিন্দা শহিদুল (৬৫) বর্তমানে নাজির শংকরপুরে তার শ্বশুরবাড়িতে ‘ঘর জামাই’ হিসেবে বসবাস করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শ্যালক শহিদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ভগ্নিপতি ধারালো দা দিয়ে শ্যালক শহিদুলের মাথায় কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় ভিকটিম নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *