শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৬ জুন) ভোররাতে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮,০০০ (আট হাজার) টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র নিয়মিত মাদকবিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত সীমান্তে চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোররাতের অভিযানে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *