যশোরে বাসে তল্লাশি: ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

যশোরের মালঞ্চি এলাকায় একটি লোকাল বাসে অভিযান চালিয়ে দুই হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকরামুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

অভিযানটি পরিচালিত হয় কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে।

আটককৃত ইকরামুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া এলাকার হাবিবুর গাইনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে র‌্যাবের একটি দল যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস মালঞ্চি পৌঁছালে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী ইকরামুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ২,০০০ (দুই হাজার) পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *