ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না : হাফেজ তাশরীফের বাবা

‘মানুষের কাছে ভিক্ষা করে ছেলের চিকিৎসা করিয়েছি। অনেক কষ্ট করে তাকে পড়ালেখা করিয়ে হাফেজ ও মাওলানা…

পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে ৩ হিন্দু বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তিনটি হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও…

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আকাশ কুমার কুণ্ডু (৪৫) নামে এক মুদি দোকানি। একই দিন জেলার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আকাশ কুমার কুণ্ডুকে গুলি করার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় নিজের দোকানে বসে ছিলেন আকাশ। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, একই দিন বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পারহাজী গ্রামে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই দিনে খুলনার নগরী ও আশপাশের এলাকায় পৃথক দুটি গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চলছে।

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আকাশ কুমার…

ফেরির ধাক্কায় ভাঙল পন্টুনের র‍্যাম্প, নদীতে পড়লেন শিশুসহ যাত্রীরা

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরির ধাক্কায় পন্টুনের র‍্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা…

সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিক নির্যাতন, গুরুতর জখম এবং আপত্তিকর…

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

পদ্মা সেতু এলাকায় নদীতে নেমে ২ পর্যটক নিখোঁজ

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে ঢাকার খিলগাঁও থেকে আসা ২ পর্যটক…

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা…

লক্ষ্মীপুরে ৬ বালু ব্যবসায়ীর অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা…

গুদাম ঘেরাও করল এলাকাবাসী, তালা খুলে ৫৫৩ বস্তা নষ্ট সার পেল প্রশাসন

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গুদামে জমাট বাঁধা হাতুড়ি দিয়ে গুঁড়া করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর…