দেশ ছেড়েছেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা

আসামির কাছে কোটি টাকা চেয়ে বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়ে ইতালি চলে গেছেন। গত ৩১ অক্টোবর তিনি দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন সূত্র।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না। তবে কমিটি দ্রুতই রিপোর্ট দেবে বলেও জানান তিনি।

জানা যায়, ট্রাইব্যুনালের মামলার জামিন করিয়ে দেয়ার কথা বলে এক আসামির পরিবারের কাছে টাকা চেয়ে বসেন তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। পরে চাকরি হারান তিনি।
এ ঘটনাসহ ট্রাইব্যুনালের সার্বিক বিষয় অনুসন্ধানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে দেন চিফ প্রসিকিউটর। তবে প্রমাণ মেলার পর ৮ মাসেও প্রতিবেদন দিতে পারেনি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
এদিকে জুলাই আন্দোলনে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রসিকিউশন। দণ্ডিত অন্য আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের চিঠিও পাঠানো হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
জুলাই গনঅভ্যুত্থানের মামলায় সম্পদ বাজেয়াপ্ত করতে এই প্রথম আনুষ্ঠানিক চিঠি পাঠালো প্রসিকিউশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *