দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস) মো. শফিকুল সাজু মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মো. শফিকুল আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি বর্তমানে দুই সন্তান রেখে গেছেন মারা গেছেন। তারা হলো ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন ও সাড়ে ৪ বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজ।
এর আগে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছিল।
১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ সেশনে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএসে (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতা পেশায়। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।