সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিক নির্যাতন, গুরুতর জখম এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁকে জিম্মি করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে।

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের বক্তব্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ বন্ধ করতে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয় এবং বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক মহিন উদ্দিন রিপনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকতার স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগটির সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *