কিশোর গ্যাংয়ের ‘দেখে নেওয়ার’ হুমকির পরদিনই প্রবাসীর মরদেহ উদ্ধার

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকার সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে মো. সজীব (২৪) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টপর দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে।

​পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেলে ৫টার দিকে মাঠের মধ্যে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

​নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *