বান্দরবানে সনাতন বিদ্যার্থী সংসদ (SVS)-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো শারদ শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং উৎসবের খুশি ভাগাভাগি করে নিতে এই আয়োজন করে সংগঠনটির বান্দরবান শাখা। অনুষ্ঠানে উপহার বিতরণের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজেশ্বর দাশ বিপ্লব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শ্রী সুমন দাশ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রীমতী অপর্ণা দাশ এবং বান্দরবান জেলার সিনিয়র সাংবাদিক শ্রী কৌশিক দাশগুপ্ত।
আয়োজনটি সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
সনাতন বিদ্যার্থী সংসদের এমন উদ্যোগে শারদীয় উৎসবের আনন্দ আরও ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।