শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান

​নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে এলাকা ভিত্তিক তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বান্দরবান জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
​অভিযানে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
​এছাড়াও এ বিশেষ অভিযানে অংশ নেন:
​মোঃ ফরহাদ সরদার, পিপিএম –অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)​জিনিয়া চাকমা – অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্‌স)​মোঃ মাসুদ পারভেজ – অফিসার ইনচার্জ (ওসি), বান্দরবান সদর থানা ​অভিযানে জেলা পুলিশের বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
​পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন,
শান্ত বান্দরবানে মাদক কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​পুলিশের এই তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় মোহড়া দেওয়া ও কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ সচেতন নাগরিকেরা। মাদক ও কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *