প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ

ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টার দিকে এসব সড়ক অবরোধ করা হয়। বেলা দুইটা পর্যন্ত শাহবাগে অবরোধ চলে। এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, শুরুর মিনিটখানেক আগে পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁরা শুনেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাঁর বাড়ি সিলেট।

আরেকজন বলেন, প্রশ্নপত্র দেওয়ার সময় শিক্ষকেরা বললেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই বাতিল।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’

বিভিন্ন সড়কে অবরোধ

প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম বলেন, বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক ও সাড়ে ১১টার দিকে মানিক মিয়া সড়কে তিনি অবরোধ দেখেন। অবরোধকারীরা বলেছেন শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করায় তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন।

দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ ও নীলক্ষেত মোড় অবরোধ করা হয়। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটা পর্যন্ত এই অবরোধ চলে।

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে।

দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ও অবরোধ করা হয়। এতে কিছু সময়ের জন্য নিউমার্কেট এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ১০থেকে ১৫ মিনিট পরে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, এখন যান চলাচল স্বাভাবিক আছে। পরীক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *