সীতাকুণ্ডে কলাবাগান থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় হিন্দু নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে টেরিয়াইল স্কুলের পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক হিন্দু নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল বলে জানা গেছে।
মরদেহটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ওই নারীকে নির্যাতনের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তাঁর পরিচয়, মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *