পিরোজপুরে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্য ডুমুরিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ জিসান ফকির (২৮) এবং মোঃ রিয়াদ খান (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাসিব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পরিত্যক্ত টিনশেড ঘরের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান ফকির ও রিয়াদ খান পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করা হলে জিসান ফকিরের কাছ থেকে ২০ পিস এবং রিয়াদ খানের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জিসান ফকিরের বিরুদ্ধে এর আগেও মাদক ও নারী-শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্তত ৪টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *