হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহন সমিতির নামে কোনো হরতাল অবরোধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের বিষয়ে বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম বলেন, আদালত বলেছেন হাইকোর্টের কোনো জাজমেন্ট অ্যান্ড ভার্ডিকের এগেইনস্টে কোনো স্ট্রাইক বা হরতাল ডাকা যাবে না। বাস মালিক সমিতি, ট্রান্সপোর্ট রিলেটেড মালিক অ্যাসোসিয়েশন বা শ্রমিক অ্যাসোসিয়েশন, কেউ ডাকতে পারবে না। মালিক সমিতি, শ্রমিক সমিতি এদের কেউও ডাকতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *