সুন্দরবনে ৪ বনদস্যু প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য র‌্যাব-৬ এর কাছে আত্মসমর্পণ করেছেন।

গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র‌্যাব-৬ এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।

র‌্যাব-৬ এর মিডিয়া শাখা জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে চার বাহিনীর প্রধানও রয়েছেন।

র‌্যাব জানায়, সুন্দরবনে বনদস্যুতা নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে তাদের আত্মসমর্পণ করানো হয়েছে।

র‌্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রম ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে। সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *