রাস্তায় পাওয়া গেল নবজাতক, দেখভালে সেবিকা-স্বেচ্ছাসেবীরা!

ফেনীতে পুলিশের সহযোগিতায় এক নারী পথচারী নবজাতককে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় ওই নারী পথচারী নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রোকনুদ্দৌলা জানান, নবজাতকটি সুস্থ আছে। তাকে সেবিকাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সেবিকারাই শিশুটির প্রয়োজনীয় দেখভাল করছেন।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠক ও ফেনী জেনারেল হাসপাতালের কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, নবজাতকের দেখাশোনা এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংগ্রহে কাজ করছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা।

তিনি বলেন, শিশুটিকে ঘিরে হাসপাতালের সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তারা নিজেদের উদ্যোগে শিশুটির প্রয়োজনীয় যত্ন ও সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *