গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকায় ডিবি পুলিশের এক অভিযানে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং বিলাসবহুল একটি গাড়িসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলজিইডি মোড়ে একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গ্রেপ্তারদের থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে গাড়ির ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার থেকে মাদক এনে গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *