নগদে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩০ আগস্ট

ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: ম্যানেজার

বিভাগ: ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ফিনটেক, এমএফএস, ব্যাংকিং কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ৯ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩০ আগস্ট, ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *