ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ঘুরে দাঁড়ানোর পেছনে নিজের সমর্থনকে গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার সমর্থনের পর নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’-এর পরিস্থিতি বদলে সম্ভাব্য বিজয় কিংবা রাজনৈতিক অচলাবস্থার দিকে মোড় নিয়েছে।
পোস্টে ট্রাম্প লেখেন, এই সবকিছু ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের ‘পরে’। তিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মঙ্গলই চান!
ট্রাম্পের এই মন্তব্যে ইসরায়েলের রাজনীতিতে তাঁর সমর্থনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের পেছনে ট্রাম্পের সমর্থনই নির্ধারক ভূমিকা রেখেছে কি না, তা তাঁর এই বক্তব্য থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায় না। আল জাজিরা