যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক কর্মীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক সুমন হোসেন উপজেলার বেলতলা কাশিপুর এলাকার আব্দুল বিশ্বাসের ছেলে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমন হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।