আজ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আলোচিত ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়ের হওয়া আরও দুটি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হাইকোর্ট বিভাগে বহুল আলোচিত দুটি মামলার জামিন আবেদন শুনানির জন্য উঠছে।
শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় সংশ্লিষ্ট আইনজীবী, সমর্থক ও অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আজকের শুনানিতে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।