‘সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেবে না। ধাপে ধাপে বাস্তবায়ন করায় মুদ্রাস্ফীতির শঙ্কা নেই

আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেবে না। ধাপে ধাপে বাস্তবায়ন করায় মুদ্রাস্ফীতির শঙ্কা নেই। এই সুবিধা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

তারেক রহমান আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাসেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে। দুই সিটিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে ৫ বছরে ৫ লাখ গাছ লাগানো হবে। সারা দেশে মৌলিক সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *