রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহজাহানপুর গুলবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপ্না খাতুন ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায় আলকাছ শিপরার। অভিযুক্ত রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় কাজ করতো। আর রুবেল মাদকাসক্ত ও বেকার ছিল। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে দুই সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চলতি মাসে রুবেল মিয়া ও স্বপ্না খাতুন ওই ভাড়া বাসায় ওঠেন। শনিবার রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। তবে ওই ঘটনার জেরে রোববার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্নার গলা চেপে ধরেন, এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপপরিদর্শক ওবায়দুল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নতিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বপ্না খাতুনকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *