যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান (৩০)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যশোর শহরের নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তি যশোর সদর উপজেলার ধর্মতলা কদমতলার মোড় এলাকার আবু তাহেরের ছেলে রাশেদ খান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাশেদ মোটরসাইকেল চালিয়ে যশোর শহর থেকে মনিহারের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
ঘটনার সময় নিউ মার্কেট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট মিলটন ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।