“স্বাস্থ্য অধিদপ্তরে ৩-২০ গ্রেডের শূন্যপদ সাড়ে ৩৪ হাজার, দ্রুত নিয়োগের তাগিদ”

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ চিঠিতে সই করেছেন। চিঠির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ গ্রেডে ২০ হাজার ৮১৬ এবং ১৭ থেকে ২০ গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ শূন্য রয়েছে, যা জনস্বার্থে দ্রুত পূরণ করা প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস) তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, দেশের সকল বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য), মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের অনেক পদ শূন্য রয়েছে। জনস্বার্থে এসকল শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১১-১৬ গ্রেডের ২০ হাজার ৮১৬ টি এবং ১৭-২০ গ্রেডের ১৩ হাজার ৮৯৮টি পদ শূন্য রয়েছে। এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদসমূহ দ্রুত পূরণের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *