যশোরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোর-নড়াইল মহাসড়কের দাঁতপুর এলাকার একটি ইটভাটার পাশ থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরবর্তীতে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে নিহতের পরনে ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ ঝিকরগাছা এলাকার একটি গেঞ্জি থাকায় স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা হতে পারেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছবির মানুষকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত যশোর কোতোয়ালি মডেল থানা অথবা যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *