যশোর উপশহর পার্কে তরুণী অসুস্থ অবস্থায় উদ্ধার, ধোঁয়াশা

যশোর উপশহর পার্কে শোভা (১৮) নামে এক তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শোভা যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোস্তফার মেয়ে। পরিবারের দাবি, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি নিয়ে নিলে তিনি অভিমান করে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পৌর পার্কের ভেতরে বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানতে পারে।

তবে ঘটনাটিকে ঘিরে ভিন্ন তথ্যও সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, সকালে শোভা আরও কয়েকজনের সঙ্গে পার্কে এসেছিলেন। সেখানে তাদের মধ্যে কোনো এক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা বা গোলযোগের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই তিনি বিষপান করেন বলে তারা জানান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এদিকে, ঘটনাটি পারিবারিক অভিমানের কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *