চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় কালী মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাস (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

​শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়ার মজুমদারপাড়া কালী মন্দির সংলগ্ন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত অরুণ জলদাস ওই এলাকার মৃত পরশুরাম জলদাসের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মন্দির সংলগ্ন পুকুরের পানিতে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। সংবাদ পেয়ে লোহাগাড়া থানার পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে কোনো কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *