আসন্ন শুভ কালীপূজা উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৭১টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের জন্য নগদ অর্থ শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাজু আহমেদের সৌজন্যে এ উপহারের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন কালীপূজার আনন্দ সনাতন ধর্মাবলম্বী পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের উদ্দেশ্য।