পল্লী বিদ্যুতের লাইন থেকে আগুন, পুড়লো ১৫ কৃষকের ঘর

সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া গ্রামে পল্লী বিদ্যুতের লাইনের বৈদ্যুতিক শর্টসার্কিটের ভয়াবহ আগুনে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার (২ নভেম্বর) রাতে পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

স্থানীয়রা জানান, দিরাই উপজেলা সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে রাত ৮ টার সময় পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে একটি বসতঘরে লেগে আগুন অনেক ঘরে ছড়িয়ে যায়। এতে জারালিয়া গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে যায়।

 

এ ঘটনায় দিরাই পল্লী বিদ্যুত অফিসের কর্মীদের দায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের মতে, সঠিকভাবে মেইন লাইন রক্ষণাবেক্ষণ না করায় আগুন ধরেছে।

 

অগ্নিকাণ্ডের আধঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

দিরাই থানার ওসি মো. আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষতিগ্রস্তরা সবাই কৃষিজীবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *