চিন্ময় প্রভুর মামলার জামিন শুনানীর রায় আগামী রবিবার

বার্তা প্রেরক: নিজস্ব

আজ মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের এ্যানেক্স বিল্ডিংয়ের ৩ নং কোর্টে প্রভুর ৪টি মামলার পুনঃরায় জাামিন শুনানী ছিলো। কোর্টের কার্য তালিকা ৩৯৯, ৪০০, ৪০১ ও ৪০২ নং তালিকায় মামলাগুলো শুনানীর জন্য নির্ধারিত ছিলো। মামলা ৪টি গত ১৩/০৫/২০২৬ তারিখ জাজমেন্টের জন্য নির্ধারিত ছিলো। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলা ৪টি পুনরায় শুনানী হয়। শুনানী শেষে মাননীয় বিচারপতিদ্বয়  ৩৯৯  ও ৪০০নং তালিকার Criminal Miss-67551/25 ও Criminal Miss 67553/25 নং মামলার রায়ের দিন ধার্য্য করেন আগামী ২ আগস্ট ২০২৬ রবিবার। অন্য ২টি মামলা ঐ একই দিনে পুণরায় চুড়ান্ত শুনানীর জন্য দিন ধার্য্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *