অখণ্ড সনাতন মৈত্রী পরিষদের উদ্যোগে অসুস্থ দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
অখণ্ড সনাতন মৈত্রী পরিষদ (এএসএমপি) মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্ঘটনায় আহত শ্রী বিকাশ মল্লিক এবং কিডনি রোগে আক্রান্ত বাজালিয়া এলাকার শ্রী তুষার নাথের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা ও দীর্ঘমেয়াদি কিডনি রোগের চিকিৎসা ব্যয় বহন করা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত দুই পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন সম্ভব না হলেও তাদের পাশে থেকে মানসিক শক্তি জোগানো এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় অখণ্ড সনাতন মৈত্রী পরিষদের সঙ্গে আর্থিক, মানসিক ও সরাসরি উপস্থিত থেকে সহযোগিতা করা সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনটির দাবি, প্রায় এক যুগ ধরে তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের লক্ষ্য হলো—সাহায্যপ্রার্থী ও অসহায় মানুষ যেন নিজ নিজ এলাকার মানুষের সহযোগিতায় স্বনির্ভরভাবে প্রয়োজনীয় সহায়তা লাভ করতে পারেন এবং একটি মানবিক সমাজব্যবস্থা গড়ে ওঠে।

সংগঠনের সেবক রাসেল দাস বলেন, এই সহায়তা প্রদানের উদ্দেশ্য কোনো প্রচার নয়; বরং মানবিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সমাজের সর্বস্তরের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *