ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটের অমিত রায় শুভ নীলফামারীতে গ্রেফতার

লালমনিরহাটে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, টানা তিন দিন তিন রাত অভিযান চালানোর পর তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অমিত রায় শুভ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

তবে অভিযোগের বিষয়ে অমিত রায় শুভর বক্তব্য এবং মামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *