যশোরের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে জয়কৃষ্ণপুরগামী পাকা সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানিয় সূত্রে জানাযায়, রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে মুরগির খাদ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের সঙ্গে বেশ কিছুদূর চলে যায়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন।
পরে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পরও সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে নিরাপত্তাঝুঁকি রয়েছে। এ ধরনের রেলক্রসিংয়ে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।